বাগেরহাট

যেখানেই সন্ত্রাসী কর্মকান্ড দেখবেন সেখানেই প্রতিহত করবেন: এম এ সালাম

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: কারাগার থেকে মুক্ত হয়েই বাগেরহাটে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও আন্দোলন সংগ্রাম কমিটির সমন্বয়ক এম,এ সালাম। বুধবার (০৭আগষ্ট) বিকালে বাগেরহাট খানজাহান আলী মাজার মোড় এলাকায় হাজার হাজার নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান। এসময়ে নেতা কর্মীদের শ্লোগানে

মুখরিত হয়ে ওঠে চারপাশ। খানজাহান আলী মাজার মোড় এলাকায় সংক্ষিপ্ত এক পথসভায় বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম,এ সালাম বলেন, আমাকে জননেতা তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, তার নির্দেশনা মেনে আমরা বাগেরহাটে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করবো। আমরা কোন ধরনের অরজগতা করবো না, আপনারা যেখানেই সন্ত্রাসী কর্মকান্ড দেখবেন সেখানেই তা প্রতিহত করবেন এবং বাগেরহাট জেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখবেন।

এসময় তিনি আরও বলেন, বাগেরহাটে হিন্দু-মুসলিম ও খৃষ্টানদের বসবাস যুগযুগ ধরে। এই সম্প্রতির বন্ধন অটুট রাখতে তাদের বাড়ী ঘর ও ধর্মীয় উপাশনালয় গুলো নিরাপদ রাখার জন্য বিএনপির নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। এ সময় জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শমশের আলী মোহন, আহবায়ক কমিটির সদস্য শাহেদ আলী রবি, হাদিউজ্জামান হিরো, নাসির আহমেদ মালেক, মোহেবুবুল হক কিশোর, জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, জাসাস সভাপতি মোঃ কামরুজ্জামান, জিয়া পরিসদের সভাপতি হাসিবুর রহমান, ছাত্র দলের সাধারন সম্পাদক আলী সাদ্দাম দিপসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে এম,এ সালাম বাগেরহাটের আইনশৃংখলা বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের নিযয়ে বাগেরহাট পুলিশ সুপার সুপার আবুল হাসনাত খান এবং বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ খালিদ হোসেন এর সাথে বৈঠক করেন তিনি। এর আগে গত ১৩ দিন রিমান্ডে থেকে মঙ্গলবার ঢাকা কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পান তিনি।##

এই বিভাগের আরও সংবাদ