রাজনীতি

খালেদা জিয়ার সঙ্গে জামায়াতের আমিরের সাক্ষাৎ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান।

সোমবার (৫ আগস্ট) রাতে সাক্ষাৎ করেন তারা। এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সোমবার (৫ আগস্ট) রাতে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান। এসময় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে বঙ্গভবনে তিন বাহিনীর প্রধানদের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সেখানে বর্তমান সংসদ ভেঙে দিয়ে যতদ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়। পাশাপাশি সভায় সর্বসম্মতিক্রমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তির সিদ্ধান্ত হয়।

এই বিভাগের আরও সংবাদ