মোংলায় ভারি বৃষ্টিতে তলিয়ে গেছে বসতবাড়ি,ভেষে গেছে মৎস্য ঘের


সুমন,স্টাফ রিপোর্টার: ভারি বৃষ্টিতে মোংলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের নিম্নাঞ্চলে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, বসতবাড়ি ও মৎস্য ঘের। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে বুড়িরডাঙ্গা, দহ্মিন দিগরাজ,কাপালিরমেঠ, ভাটারাবাদ,কামারডাঙ্গা,শানবান্ধা, বৈরাগীখালী,শেলাবুনিয়া এলাকাসহ বিভিন্ন জায়গায় বৃষ্টিতে পানি জমে রয়েছে। ফলে পানি উঠেছে বসত ঘর ও রান্না ঘরে। রাস্তাঘাট ঘর বাড়ী পানিতে তলিয়ে থাকায় রান্না খাওয়া ও চলাচলে চরম দুর্ভোগ পোঁহাতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। জমাট বাঁধা এ পানি নিস্কাশনের ব্যাবস্থা না থাকায় ভোগান্তি পোঁহাতে হচ্ছে তাদের।
এদিকে কয়েকদিনের টানা বৃষ্টিপাত ও নদীতে আকস্মিক জোয়ারের পানি বৃদ্ধি পাওয়া তা বেড়ী বাঁধ এবং রাস্তাঘাট প্লাবিত হয়ে তলিয়ে গেছে এলাকার কয়েক হাজার চিংড়ি ঘের। এতে ভেসে গেছে ঘেরের বাগদা চিংড়িসহ অন্যান্য সাদা মাছও। বৃষ্টি এবং জোয়ারের পানিতে গত দুই দিনে চিংড়ি ঘের তলিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন চাষীরা।
বুড়িরডাঙ্গা ইউনিয়নের বাসিন্দা রতন মন্ডল বলেন, কয়েকদিনের ভারি বৃষ্টিতে ঘেরে পানি বাড়তে থাকায় যাতে মাছ বের হয়ে না যায় সেজন্য ঘেরের চারপাশে নেট জাল দিয়ে ঘিরে দিয়েছিলাম। কিন্তু হঠাৎ নদীর জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে ডুবে সকল মাছ ভেসে গেছে। আমার একটি মাছও নেই। সকাল থেকে দুপুর পর্যন্ত চেষ্টা করে একটি মাছও পাইনি। তাই জাল বালতি নিয়ে খালি হাতে বাড়ী ফিরেছি।
একই ইউনিয়নের বাসিন্দা বিপ্লব মন্ডল বলেন, বৃষ্টি ও জোয়ারের পানিতে আমার ঘের এবং ঘরবাড়ী তলিয়ে গেছে। কিছুদিন আগে রিমালে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই ক্ষতি কাটিয়ে না উঠতেই আবার বৃষ্টি ও জোয়ারের পানি আমাদের সব ভাসিয়ে নিয়ে গেছে। এখন আমাদের পথে বসার উপক্রম হয়েছে।
এবিষয়ে বুড়িরডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস মুঠো ফোনে জানান,চলমান টানা বৃষ্টিতে আমার ইউনিয়নের ব্যাপক হ্মতি হয়েছে। আমি যদিও দূরে আছি তারপরও আমার পরিষদের পহ্ম থেকে পানিবন্ধি পরিবার গুলোর খোঁজ খবর নিচ্ছি। কিছুদিন আগে ঘূর্নিঝড় রিমালের তান্ডব কাটিয়ে উঠতে না উঠতেই আবার এমন হ্মতির সম্মুখীন আমার ইউনিয়নবাসী।পানিবন্ধি রয়েছে কয়েক হাজার পরিবার।তারা এখনো ঠিকমত রান্নাও করতে পারছেনা ।তাদের একমাত্র সম্বল মাছ চাষ। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে মৎস্য ঘের। ফলে তারা এখন পড়েছে ব্যাপক হ্মতির মুখে।





