বাগেরহাট

মোংলায় অস্ত্র-গুলিসহ আটক যুবক

সুমন,স্টাফ রিপোর্টারঃ মোংলায় ওয়ানশুটার গানসহ এক যুবককে আটক করেছে র‍্যাব। শনিবার রাতে দিগরাজ পৌর মার্কেটের সামনে থেকে ওয়ানশুটার গানসহ আটক করে ওই যুবককে রাতেই থানা পুলিশে হস্তান্তর করে র‍্যাব। আটক যুবক আশিক মাহমুদ শাহিন (২৮) মোংলা পোর্ট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শাহজালাল পাড়ার মো. শহিদুল ইসলামের ছেলে। তাকে রবিবার (২৮জুলাই) সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছে থানা পুলিশ।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজিজুল ইসলাম র‍্যাবের উদ্ধৃতি দিয়ে জানান, শনিবার রাত ৯টার দিকে মোংলার দিগরাজ বাজার সংলগ্ন এলাকা থেকে যুবককে আটক করা হয়।

আটকৃত যুবকের কাছ থেকে একটি ওয়ানশুটার গান ও এক রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে অস্ত্র-গুলিসহ আটক যুবককে মোংলা থানা পুলিশে হস্তান্তর করে র‍্যাব। এ ঘটনায় রাতেই র‍্যাব ৬-এর এসআই কামরুল হাসান থানায় মামলা দায়ের করেন।

এই বিভাগের আরও সংবাদ