বাগেরহাট

হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকের হাতে তুলে দিলেন মোংলা থানা পুলিশ

সুমন,স্টাফ রিপোর্টারঃ মোংলায় একেক জায়গা থেকে নানা সময়ে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকের কাছে বুঝিয়ে দিয়েছে মোংলা থানা পুলিশ।

আজ রবিবার(১৪ জুলাই) সকাল ১১টায় মোংলা থানা চত্বরে ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম উদ্ধার করা ৩টি মোবাইল নিজ নিজ মালিকের কাছে হস্তান্তর করেন। এসময় মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলামসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও উদ্ধার করা মোবাইলের মালিকেরা উপস্থিত ছিলেন।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, মোংলায় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময়ে বেশকিছু মোবাইল ফোন হারিয়ে যায়। এমন ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরির প্রেক্ষিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩টি মোবাইল উদ্ধার করা হয়েছে। হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারে পুলিশের এই তৎপরতা অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ