গাইবান্ধা
সাঘাটায় নিখোঁজের এক দিন পর শিশুর মরদেহ উদ্ধার


ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া এলাকা থেকে নিখোঁজের এক দিন পর এক শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
নিহত শিশু রিপন চন্দ্র উপজেলার রাঘবপুর গ্রামের দুলাল চন্দ্রের ছেলে।
শুক্রবার (১২ জুলাই) বোনারপাড়া ইউনিয়নের রাঘবপুর গ্রামের একটি পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
স্বজনরা জানান, বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যার পর হঠাৎ করে পরিবারের লোকজন রিপনকে খুঁজে পাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার বাড়ির পাশের পুকুরে রিপনের লাশ ভাসতে দেখে পরিবারের লোকজন। এ খবর পেয়ে সাঘাটা থানা পুলিশ পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে।
এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, রিপন চন্দ্র নামের এক শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করে গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে।



