দৌলতপুর থানা পুলিশের অভিযানে চোরাই ইজিবাইক উদ্ধার; চোর চক্রের ৩ জন গ্রেফতার


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান: ৯ জুলাই মঙ্গলবার ভোরে লবনচরা থানাধীন মোহাম্মদ নগর জাহেদ জুনায়েদ এন্টারপ্রাইজের সামনে পাকা রাস্তার উপর হতে চোর চক্রের সক্রিয় সদস্য ০১) মোঃ আমির মৃধা(৪৬), পিতা-মোঃ সত্তার মৃধা, সাং-বুলবুনিয়া, থানা-পাথরঘাটা, জেলা-বরগুনা, এ/পি সাং-ইসলামিয়া কলেজ রোড, থানা-সোনাডাঙ্গা মডেল; ২) মোঃ পারভেজ(২৩), পিতা-মোঃ নুর ইসলাম, সাং-নয়াবাটি থানা-খালিশপুর এবং ৩) আব্দুল্লাহ আল মামুন(৪০), পিতা-মোঃ রইজ উদ্দীন, সাং-কয়েরা পূর্বপাড়া, থানা-ভূয়াপুর, জেলা-টাঙ্গাইল, এ/পি সাং- খুলনা হাউজিং, থানা-খালিশপুর, খুলনা মহানগরীদের’কে চুরি যাওয়া ০১ টি ব্যাটারি চালিত ইজিবাইক উদ্ধারপূর্বক গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে দৌলতপুর থানার মামলা নং-০৭, তারিখ-০৯ জুলাই ২০২৪ , ধারা-৩৭৯ পেনাল কোড রুজু করা হয়েছে। উল্লেখ্য যে, বিজ্ঞ আদালতে আসামীদের যথানিয়মে সোপর্দ করা হয়েছে।
কেএমপি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে উপরোল্লিখিত তথ্য জানানো হয়। প্রকৃত রহস্য উদঘাটন ও সুষ্ঠু তদন্ত কার্যক্রম অব্যাহত আছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।





