বাগেরহাট

পূর্ব শত্রুতার জেরে মোংলায় কুপিয়ে জখম

সুমন,মোংলা(বাগেরহাট)প্রতিনিধিঃ মোংলায় পূর্ব শত্রুতার জেরে মো. ফারুক শিকদার (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে রক্তাক্ত জখমের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় আহত ফারুক শিকদারের মেয়ে মাফুজা খাতুন বাদী হয়ে মোংলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শুক্রবার রাতে উপজেলার চিলা ইউনিয়নের দঃচিলা এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ফারুক শিকদার কে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে রুগীর অবস্থা অবনতির দিকে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

আজ শনিবার (৬ জুলাই) মোংলা থানায় দায়েরকৃত অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার দঃ চিলা গ্রামের মোঃ সৈয়দ আলী শেখের ছেলে শুকুর শেখ (৪৫), মোঃ বেল্লাল মোল্লার ছেলে মোঃ আলকাজ মোল্লা (৫০) ও মো. রনির স্ত্রী রত্না বেগম (৩০) এর সাথে ফারুক শিকদার এর জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। এর আগেও তাদের বিরুদ্ধে বিভিন্ন হুমকি-ধমকি ও মারধরের অভিযোগে থানায় অভিযোগ করেন ফারুক শিকদারের মেয়ে মাফুজা খাতুন।

এরই জের ধরে, শুক্রবার আনুমানিক রাত সাড়ে ৯টার দিক মোঃ ফারুক শিকদার (৬০) তার মৎস্য ঘের থেকে বাড়ির সামনে আসলে মোঃ আলকাজ মোল্লা এর নেতৃত্বে ওৎ পেতে থাকা অবস্থায় ধারালো ছুরি, লোহার রড ও লাঠি নিয়ে অন্য বিবাদীরা তার গতি রোধ করে তাকে অশ্লিল ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে আলকাজ মোল্লার নির্দেশে তার সঙ্গীরা ফারুক শিকদারকে এলোপাতাড়ি হামলা করে মারাত্মক জখম করে।তার আত্ম-চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে আসে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় ফারুক শিকদারকে উদ্ধার করে চিকিৎসার জন্য মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থা আশঙ্কা জনক হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

মোংলা থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। একটা মামলা রুজু হয়েছে। ইতিমধ্যে ২জন আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ