খুলনা

মোল্লাহাটে এক কেজি গাঁজাসহ আটক ১

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাগেরহাটের মোল্লাহাটে গাড়ফা এলাকা থেকে ইয়াছিন মোল্লা (২২) নামে এক মাদক কারবারিকে ১কেজি গাঁজা সহ আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (০৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তাকে মোল্লাহাট থানা পুলিশ আটক করে।

গ্রেফতারকৃত ইয়াছিন মোল্লা (২২) গোপালগঞ্জ জেলার সদর উপজেলার নকড়ীর চর গ্রামের আরজ মোল্লার ছেলে।

মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ এস এম আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাড়ফা এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা সহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের সহ শুক্রবার (০৫ জুলাই) আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া মাদকবিরোধী নিয়মিত অভিযান চলছে এবং চলবে। কোন প্রকার মাদক সেবন/কারবারি রেহাই পাবে না।

এই বিভাগের আরও সংবাদ