পঞ্চগড়

শিক্ষা প্রতিষ্ঠানে দুই হাজার ফুটবল বিতরণ উপলক্ষে ছাত্রলীগের সভাপতির সংবাদ সম্মেলন

আল মাহমুদ দোলন, পঞ্চগড় প্রতিনিধিঃ  দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখানো পথ ধরে ফুটবলকে বিশ্বের মানচিত্রে স্থান করে নিতে বেশি সময় লাগবে না। পঞ্চগড়ের বোদায় সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।

বোদায় সংবাদ সম্মেলনে সাদ্দাম হোসেন ২০০০ হাজার ফুটবল বিতরণ উপলক্ষে শনিবার দুপুরে বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

এই বিভাগের আরও সংবাদ

‘‘তারুণ্য গড়বে পঞ্চগড়’’ নামে সংগঠন আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। দেশ রত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুটবলের উন্নয়নে বিভিন্ন পদক্ষপে গ্রহণ করেছে। বঙ্গমাতা ও বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট আয়োজন। বাংলাদেশের ফুটবল উন্নয়নে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ।

দেশে নতুন খেলোয়াড় তৈরির লক্ষ্যে সরকার প্রাথমকি বিদ্যালয় পর্যায়ে প্রতিযোগিতার আয়োজন করেছে। মেয়ে,ছেলের উভয়রে জন্যই এ প্রতিযোগতিার আয়োজন হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের তৃনমূল পর্যায় থেকে মেধাবী খেলোয়াড়দের জাতীয় র্পযায়ে তুলে আনার জন্য প্রতিটি উপজেলায় একটি করে শেখ রাসেল মিনি স্টেডিয়াম তৈরির উদ্যোগ চলমান রয়েছে। বোদা উপজেলা সদরেও শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু হবে।

সাদ্দাম হোসেন বলেন বলেন, পঞ্চগড়ের মেয়েরা লাল সবুজের জার্সি পড়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলছে। যেটা শুধু পঞ্চগড়ের গর্ব নয় দেশের অনেক বড় গৌরব অর্জন করে নিয়ে আসছে তারা।

ফুটবলকে এগিয়ে নিতে প্রত্যেকটি প্রাইমারি স্কুল,মাদ্রাসা,কিন্ডার গার্ডেন স্কুল এবং কলেজে ফুটবল বিতরণ করা হবে। এজন্য কাঠামোগত উন্নয়ন করতে চাই। তিনি মাদক, যৌতুক, বাল্য বিবাহ প্রতিরোধেও কাজ করবে বলে জানান।

তিনি বলেন পঞ্চগড়ে আরো প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে। তারাও একদিন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায় খেলে সুনাম বয়ে আনবে দেশের জন্য।বাংলাদশেরে ফুটবল আর্ন্তজাতিক পরিশরে অনকে দূর এগিয়ে যাবে।

সাদ্দাম হোসেন বলেন, তারুণ্য গড়বে পঞ্চগড় কাজ শুরু করেছে আলোকিত পঞ্চগড় গড়তে। তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং তিনি গণমাধ্যমকর্মীদের নানা প্রশ্নের জবাব দেন তিনি আলোকিত পঞ্চগড় গড়তে সরকার ও তাঁর পরিকল্পনার কথা তুলে ধরেন।

এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সিয়াম রহমান, উপ দপ্তর সম্পাদক তানভীর আহমেদ স্বাধীন, উপ প্রচার সম্পাদক বিএম জবল-ই-রহমত, ঢাকা মেডিকেল কলেজ শাখার সভাপতি সাঈদ আল মাহমুদ, বোদা উপজেলার সাবেক ছাত্রলীগের সভাপতি আমিয় আলম অমি সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ