খুলনা

কুয়েটে ‘প্রিপারেশন অফ এপিএ ডকুমেন্টস ফর বিল্ডিং এ স্মার্ট ইউনিভার্সিটি’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে দিনব্যাপী ‘প্রিপারেশন অফ এপিএ ডকুমেন্টস ফর বিল্ডিং এ স্মার্ট ইউনিভার্সিটি’ ( Preparation of APA Documents for Building a Smart University ) শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

১০ জুন সোমবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে এপিএ বিষয়ক আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা-৩) রাজীব মাহমুদ শামীম পারভেজ এবং তথ্য অধিকার বিষয়ে আলোচনা করেন কুয়েটের জনসংযোগ ও তথ্য শাখার সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. নরোত্তম কুমার রায় এবং স্বাগত বক্তৃতা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ আরিফুজ্জামান। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

এই বিভাগের আরও সংবাদ