চিতলমারীতে পূবালী ব্যাংকের এটিএম বুথের উদ্বোধন


সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাগেরহাটের চিতলমারীতে পূবালী ব্যাংক পাবলিক লিমিটেড কোম্পানীর (পিএলসি) ৪৫৩ তম এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১০ জুন) বেলা ১২ টায় চিতলমারী থানার সামনে পূবালী ব্যাংকের নীচ তলায় ফিতা কেটে ও গোলাপের পাঁপড়ি ছিটিয়ে এ বুথের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে এটিএম বুথের উদ্বোধন করেন খুলনা অঞ্চল প্রধান উপ-মহাব্যবস্থ্যাপক মোঃ মুশফিকুর রহমান।
পূবালী ব্যাংক বাগেরহাট শাখার সহকারী মহাব্যবস্থাপক কে এম রাসেলের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোঃ ফরিদ আহম্মেদ, চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকরাম হোসেন, পূবালী ব্যাংক চিতলমারী উপশাখার উপশাখা ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ মোর্শেদ আলম, ভবন মালিক মোঃ মফিজুর রহমান, ঠিকাদার ও সাংবাদিক মোঃ তাওহিদুর রহমান বাবু প্রমূখ।





