দিনাজপুর
ঘোড়াঘাটে ভুমিসেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনতামুলক সভা


ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ভূমি সেবা সপ্তাহ পালন উপলক্ষে জনসচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয ছ়িল স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক।
আজ সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সেমিনার কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি মোঃ মাহমুদুল হাসান, ঘোড়াঘাট পৌরসভার মেয়র আব্দুস সাত্তার মিলন , ঘোড়াঘাট থানার ওসি মো. আসাদুজ্জামান আসাদ, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুজ্জামান, ইউপি চেয়ারম্যান মোঃ কবিরুল ইসলাম প্রধান, মো. আসাদুজ্জামান ভুট্টু, মো. সদের আলী ও মো. সাজ্জাত হোসেন প্রমূখ। এ সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ অনেকে উপস্থিত ছিলেন।





