রাজনীতি

রাঘববোয়ালদের লুটেপুটে খাওয়ার এই বাজেট : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘রাঘব-বোয়ালদের লুটে খাওয়ার সুযোগ করে দিতেই বাজেট করেছে সরকার। কারণ, রাগব-বোয়ালদের সঙ্গে ক্ষমতাসীনরাই জড়িত।’

শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। কর দিয়ে কালো টাকা সাদা করা প্রসঙ্গে তিনি বলেন, ‘১৫ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করা নাকি মাছের টোপ। মাছ ধরার জন্য যেমন টোপ দেয়া হয়, তারা দুর্নীতিবাজদের ধরার জন্য টোপ দিচ্ছে, এটা হাস্যকর। আপনারা নিজেরাই তো এর সঙ্গে জড়িত।’

এই বিভাগের আরও সংবাদ

মির্জা ফখরুল বলেন, ‘দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তারা (আওয়ামী লীগ) জনগণের কল্যাণে নয়, প্রতি মুহূর্তে দেশের ভবিষ্যৎ ধ্বংসের মুখে ফেলেছে।’

বিএনপির মহাসচিবের অভিযোগ, ‘ইতিহাস ও স্বাধীনতা বিকৃতি করেছে আওয়ামী লীগ। যারাই স্বাধীনতায় অবদান রেখেছেন, তাদের অস্বীকার করছে তারা। যা অকৃতজ্ঞতার পরিচয়।’

এই বিভাগের আরও সংবাদ