খুলনা

কেএমপি’র লবণচরা থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : গত ৬ জুন ১১.১০ ঘটিকায় লবণচরা থানার একটি চৌকস টিম কর্তৃক লবণচরা থানাধীন ইজিবাইক স্ট্যান্ড ইমাম হাসান এর ফলের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে মাদক কারবারি ১) হিরা বেগম(৪০), স্বামী-ফেরদৌস হাওলাদার, সাং-বুড়ো মৌলভীর দরগা, থানা-লবণচরা এবং ২) মোঃ দাউদ হাওলাদার(৩৫), পিতা-মৃত: আব্দুল ওহাব, সাং-দক্ষিণ টুটপাড়া, থানা-খুলনা’কে ০২ কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে লবণচরা থানায় ০১ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) মিডিয়া এ্যান্ড কমিউনিটি পুলিশিং এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ( এডিসি ) মোহাঃ আহসান হাবীব, পিপিএম ৭ জুন শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।

এই বিভাগের আরও সংবাদ