ঘোড়াঘাটে বিশ্ব পরিবেশ দিবস পালিত


ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি: “করবো ভূমি পূনরুদ্ধার,রুখবো মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে দিনাজপুরের ঘোড়াঘাটে ফল গাছের চারা বিতরণের উদ্বোধন ও র্যালীসহ নানা কর্র্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদে পৃথক পৃথক ভাবে দিবস পালন করা হয়।
সোমবার সকাল ১১ টায় দিবসটি উপলক্ষে সিংড়া ইউনিয়ন পরিষদে বে-সরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঘোড়াঘাট এপির আয়োজনে উপকারভোগী ২৪৫০ পরিবারের মাঝে ৭৩৫০ টি ফলের চারা গাছ বিতরণের উদ্বোধন করেন, সংস্থার ম্যানেজার রোলান্ড গমেজ।
এ সময় কর্মসূচি গুলোতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঘোড়াঘাট এপির প্রোগ্রাম অফিসার মোঃ মামুনুর রশিদ, মারিও মার্ডি, চেয়ারম্যান সাজ্জাত হোসেন, মো. সদের আলী, মো. আসাদুজ্জামান ভুট্টু ও মো. কবিরুল ইসলাম প্রধানসহ সংশিষ্ট ইউনিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ কর্মসূচিতে ৪ শতাধিক উপকারভোগী অংশ নেয় ।





