বিএনপি গণতন্ত্রের নামে কারফিউ গণতন্ত্র চালু করেছিল : ওবায়দুল কাদের


আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি গণতন্ত্রের নামে কারফিউ গণতন্ত্র চালু করেছিল। তাদের মুখে গণতন্ত্রের বুলি ভুতের মুখে রাম রাম। তারা (বিএনপি) আজ বহুদলীয় গণতন্ত্রের কথা বলে। অথচ গণতন্ত্রকে তারা ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল।
শুক্রবার (৩১ মে) দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ডাকা এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আজকে গণতন্ত্রের জন্য কঙ্গো, হাইতি, রোয়ান্ডা কে জবাবদিহি করতে হয় না, প্রশ্ন করে না। আমরা নির্বাচন নিয়মিত করে আসছি। পার্ফেক্ট ডেমোক্রেসি কোথাও নাই। তবে পার্ফেক্ট হওয়ার কাছাকাছি। এব্যাপারে প্রধানমন্ত্রী আন্তরিক, এটা আমরা প্রমাণ করেছি। ওবায়দুল কাদের বলেন, ২০২৪ সালে বাংলাদেশের নির্বাচনসহ বিশ্বের ৬৪টি দেশে নির্বাচন হবে। এর মধ্যে আমেরিকায় নভেম্বরে, জুলাইতে যুক্তরাজ্যেতে, ভারতে নির্বাচন শেষ প্রায়।
তিনি আরও পৃথিবীতে যারা নিজেদের কে গণতন্ত্র মানবাধিকারের প্রবক্তা বলে দাবি করেন, রাফায় একটা অফেনসিভে ৪৫ জন নর-নারী শিশু একদিনের মেরে ফেলা হয়েছে। সারা দুনিয়া এমন কি ইউরোপীয় ইউনিয়ন ও কনডেম করলো। সেখানে যদি মানবতার প্রবক্তাদের থেকে নিরাপত্তা উপদেষ্টা বলেন, রাফায় এখনো রেডলাইন অতিক্রম করেনি। তাহলে মানবাধিকার কোথায়? এসময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক শামসুর নাহার চাঁপা, উপ দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।





