বাগেরহাট

নিরাপদ বিদ্যুৎ ব্যাবহার ও অনলাইন বিদ্যুৎ বিল পরিশোধ বিষয়ে মোটিভেশনাল সভা অনুষ্ঠিত

সুমন,মোংলা(বাগেরহাট)প্রতিনিধি : রামপাল জোনাল অফিস কর্তৃক আয়োজিত রামপাল উপজেলার ফয়লা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রীদের উপস্থিতিতে নিরাপদ বিদ্যুৎ ব্যবহার ও অনলাইনে বিদ্যুৎ বিল পরিশোধ সংক্রান্ত মোটিভেশনাল সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮মে)রামপাল উপজেলার ফয়লা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও ছাত্র-ছাত্রীদের সাথে নিরাপদ বিদ্যুৎ ব্যবহার, বিদ্যুৎ ব্যবহারে স্বাশ্রয়ী হওয়া এবং ডিজিটাল সিস্টেমে অন লাইন তথা বিকাশ, নগদ, টেলিটক, রকেট ইত্যাদির মাধ্যমে মোবাইল দ্বারা বিদ্যুতের বিল পরিশোধ পদ্ধতি নিয়ে বাস্তবভিত্তিক আলোচনা সভা করা হয়।

এসময়ে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জাহাঙ্গীর হাওলাদার,বিদ্যালয়ের শিক্ষকেরা,ছাত্রছাত্রী,রামপাল জোনাল অফিসের ডিজিএম ও এজিএম( ওএন্ডএম),উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ