পঞ্চগড়

দেবীগঞ্জে ৩০০ পিস নেশা জাতীয় ট্যাবলেট সহ নারী আটক

পঞ্চগড়ের দেবিগঞ্জে ৩০০ পিস নেশা জাতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেট সহ এক নারী মাদক ব্যবসায়ী কে আটক করেছে দেবিগঞ্জ থানা পুলিশ।

১৪ মে মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটায় গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ সদর ইউনিয়নের তিস্তার হাট এলাকায় উপপরিদর্শক মোঃ আশরাফুজ্জামানের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে দেবীগঞ্জ থানা পুলিশ।

এই বিভাগের আরও সংবাদ

অভিযানে ভাউলাগঞ্জ থেকে দেবীগঞ্জগামী একটি ব্যাটারিচালিত ইজিবাইক থেকে পারুল রানী দাসকে(৪২) নেশাজাতীয় ট্যাবলেট ৩০০ পিস ট্যাপেন্ডাডল সহ ওই নারীকে আটক করে দেবিগঞ্জ থানা পুলিশ। পারুল রানী দাস দেবীগঞ্জ পৌরসভার মধ্যপাড়া এলাকার মনোরঞ্জন দাসের সহধর্মিণী।

নারী মাদক ব্যবসায়ী আটকের বিষয়টি নিশ্চত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে ।

এই বিভাগের আরও সংবাদ