রাজনীতি

মোহাম্মদপুরে চলছে আওয়ামী লীগের সমাবেশ, নেতাকর্মীদের ঢল

রাজধানীর মোহাম্মদপুরে শুরু হয়েছে আওয়ামী লীগের শান্তি সমাবেশ। আজ শনিবার দুপুর ৩টায় মোহাম্মদপুরের গজনবী রোডে এ সমাবেশ শুরু হয়। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত এ সমাবেশে দলটির নেতাকর্মীদের ঢল নেমেছে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, কৃষি ও গবেষণা বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।

এই বিভাগের আরও সংবাদ

সকাল থেকে এই সমাবেশে যোগ দিতে দলে দলে গজনবী রোডে আসতে থাকেন আওয়ামী লীগ ও এর সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দুপুর হতে পুরো সমাবেশস্থল কয়েক হাজার নেতাকর্মীতে ভরে যায়। সমাবেশস্থল থেকে মোহাম্মদপুর বিহারিক্যাম্প পর্যন্ত লোকে লোকারণ্য দেখা যায়।

এই বিভাগের আরও সংবাদ