রাজনীতি

যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফখরুলের বৈঠক

যুক্তরাজ্যের ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যান-মেরি ট্রেভেলিয়ানের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৮ মে) দুপুরে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্য হাইকমিশনারের বাসভবনে এ বৈঠকে অনুষ্ঠিত হয়।

বিকেল ৩টা ১৫ মিনিটে শুরু হয়ে এ বৈঠক ঘণ্টাব্যাপী চলে।

এই বিভাগের আরও সংবাদ

বৃহস্পতিবার (৯ মে) দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ, বিএনপির মানবাধিকার সম্পাদক আসাদুজ্জামান আসাদ উপস্থিত ছিলেন।

এদিকে বৈঠকে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুকসহ যুক্তরাজ্য হাইকমিশন অফিসের দুজন রাজনৈতিক কর্মকর্তা অংশ নেন।

এই বিভাগের আরও সংবাদ