বাগেরহাট

মোংলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কলেজ ছাত্রীকে মারপিটের অভিযোগ

মোংলা প্রতিনিধি: মোংলার মিঠাখালী ইউনিয়নের সাতপুকুরিয়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কলেজ ছাত্রীকে বেঁধড়ক মারপিটের অভিযোগ উঠেছে শিক্ষক বিশ্বজিৎ এর বিরুদ্ধে।

মঙ্গলবার পবিত্র হালদারের ছেলে শাওন হালদার বাড়ির সীমানার পাশে একটি গাছের ডাল কাটাকে কেন্দ্র করে একই এলাকার খাসের ডাঙ্গা আবু বকর সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয়ের হিন্দুধর্ম শিক্ষক বিশ্বজিৎ কীর্তুনীয়া (৫০)গাছের ডাল কাটা নিয়ে বাকবিতর্কের জেরে শাওনকে মারপিট করে।শাওনের ডাক-চিৎকারে সবিতা হালদার ও কলেজ পড়ুয়া স্বর্ণালী হালদার ঘটনাস্থলে ছুটে যায়। মারপিট ঠেকাতে গেলে এসময়ে স্বর্নালী হালদারকে বিশ্বজিৎ কীর্তুনীয়া বেঁধড়ক মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা ও গুরুতর জখম করে।

এই বিভাগের আরও সংবাদ

পরে স্বর্ণালীর ডাক চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে।ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় স্বর্নালীকে
উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ।এ ঘটনায় স্বর্ণালীর পিতা পবিত্র হালদার মোংলা থানায় একটি অভিযোগ দায়ের করে।

এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা যুগল চন্দ্র হালদার বলেন, বিশ্বজিৎ কীর্তুনীয়া একজন ভূমিদস্যু,সে শিক্ষক নামের কলঙ্ক।বিভিন্ন সময়ে হুমকি ও দেয়। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই।একইসাথে এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

এ বিষয়ে মোংলা থানা ওসি (তদন্ত )হিরন্ময় সরকার বলেন,কলেজ ছাত্রীকে মারধররের একটি অভিযোগ পেয়েছি।অভিযোগের সত্যতা যাচাই করে এ বিষয়ে আইনানক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরও সংবাদ