বাগেরহাট

মোল্লাহাটে গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: মোল্লাহাট উপজেলার কোদালিয়া এলাকা থেকে বৃহস্পতিবার (২ মে) রাত ১১ টায় মোল্লাহাট থানা পুলিশ অভিযান চালিয়ে প্রায় ১ কেজি গাঁজা সহ এক মাদক কারবারিকে আটক করে।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ এস, এম, আশরাফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কোদালিয়া এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা সহ এক মাদক কারবারিকে আটক করে মোল্লাহাট থানা পুলিশ।

এই বিভাগের আরও সংবাদ

আটককৃত উপজেলার কোদালিয়া গ্রামের, মোঃ বিদার আলী মোল্লার ছেলে, মোঃ শরিফুল ইসলাম (৩১)।
গ্রেফতারকৃত আসামীকে আজ শুক্রবার (০৩ মে) সকালে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ