বাগেরহাটে তিন কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক


সুমন,মোংলা(বাগেরহাট)প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট নোয়াপাড়া মোড় এলাকা থেকে ০৩কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
আটককৃত মাদক কারবারি হলেন কুমিল্লা জেলার বরুড়া থানার ভাউকসার গ্রামের পিতা মৃত মোসলেম মিয়ার ছেলে মো: ইকবাল হোসেন(৫৫), ও ময়মনসিংহ জেলার ত্রিশাজেলা-ময়মনসিংহল থানার চক-রামপুর গ্রামের মো:আবুল হোসেনের ছেলে মো:সাদ্দাম হোসেন(২৪)।
বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর স্বপন রায় জানান,মঙ্গোলবার সন্ধ্যা ৭:৩৫ দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম বাগেরহাটের ফকিরহাট থানার নোয়াপাড়া মোড় বাগের -খুলনা মহাসড়কের উপর দুইজন মাদক কারবারি বিক্রির জন্য অপেহ্মা করছিলো।তাৎহ্মনিকভাবে গোয়েন্দা পুলিশ সেখান থেকে অবৈধ মাদক দ্রব্য ০৩কেজি গাঁজা উদ্ধার করেন। এ সময়ে মো: ইকবাল হোসেন(৫৫) অপর আসামি মো:সাদ্দাম হোসেন(২৪)কে আটক করেন। তিনি আরো বলেন, এ ব্যাপারে মাদক দ্রব্য আইনে মামলা প্রকৃয়াধীন রয়েছে।





