রাজনীতি

সাবুকে দেখতে গেলেন ফখরুল

রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসাধীন রাজবাড়ী জেলা বিএনপি সাবেক সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য নাসিরুল হক সাবুকে দেখতে ও চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার দুপুরে তাকে দেখতে রাজধানীর ধানমন্ডিস্থ পপুলার হাসপাতালে যান ফখরুল।

এই বিভাগের আরও সংবাদ

বিএনপি মহাসচিবের সাথে ছিলেন রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামসহ। এছাড়া অন্যান্যের মধ্যে ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এ এসএম মোক্তার কবির খান নান্নু, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি মনজুরুল আলম দুলাল, বিএনপি নেতা মুজাহিদুল ইসলাম, শওকত সরদার, পাংশা উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফ ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সদ্য সাবেক সহ সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, সদস্য কাজী আজাহার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা সফিকুল ইসলাম, ঢাকা কলেজ ছাত্রদলের মামুন প্রমুখ। দীর্ঘদিন যাবত হৃদ রোগ ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন নাসিরুল হক সাবু।

এই বিভাগের আরও সংবাদ