পঞ্চগড়

পঞ্চগড়ের দেবীগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন

পঞ্চগড় থেকে, আল মাহমুদ দোলন: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা বড় ভাই মোঃ সোহাগ ইসলামের (৩০) লাঠির আঘাতে ছোট ভাই জুয়েল রানা শাহীন (২৬) মারা যান। নিহত ব্যক্তি চেংঠি হাজরাডাঙ্গা ইউনিয়নের বাগদহ দিলালপাড়া এলাকার সইফুর রহমানের ছেলে।

পুলিশ সুত্র জানায়, নিহত জুয়েল রানা শাহীন মানসিক ভারসাম্যহীন হওয়ায় বাড়ীতে বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর এবং অত্যাচার করতো। বড় ভাই তাকে প্রায়ই শাসন করে থাকেন।

এই বিভাগের আরও সংবাদ

গত ১৮ এপ্রিল জুয়েল রানা শাহীনের অত্যাচারে বিরক্ত হয়ে বড় ভাই সোহাগ ইসলাম লাঠি দিয়ে শাহীনের মাথায় আঘাত করে। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়ে শাহীন। গ্রামে প্রাথমিক চিকিৎসা শেষে আহত শাহীনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা যায় শাহীন। শাহীনের লাশ গতকাল রাতেই বাড়ীতে নিয়ে আসে পরিবারের লোকজন।

বুধবার (২৪ এপ্রিল) সকালে শাহীনের মৃত্যুর খবর পায় দেবীগঞ্জ থানা পুলিশ। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে আসে। এ ঘটনায় নিহত শাহীনের বাবা সইফুর রহমান বাদী হয়ে একটি হত্যামামলা দায়ের করেছেন।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন,”মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের বাবা বাদী হয়ে নিহতের বড় ভাই সোহাগ ইসলাম এবং মা আফসূরা খাতুনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলায় দুজনকেই গ্ৰেপ্তার করেছে পুলিশ।

এই বিভাগের আরও সংবাদ