রাজনীতি

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে বিএনপি নেতা মিন্টু

প্রচণ্ড বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু ।

শনিবার (২০ এপ্রিল) বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি জানানো হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ

মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, শুক্রবার (১৯ এপ্রিল) রাত ২টার দিকে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও বলেন, আজ দুপুরের পর তার শারীরিক পরীক্ষা শেষে বিস্তারিত জানা যাবে। আবদুল আউয়াল মিন্টুর সুস্থতা কামনা করে দোয়া চান শায়রুর কবির খান।

এই বিভাগের আরও সংবাদ