দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে ১৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা


রাজেশ গৌড়, দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: আগামী ৮ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার উপজেলা পরিষদ নির্বাচন। প্রথম ধাপের এ উপজেলা পরিষদ নির্বাচনে সোমবার (১৫ এপ্রিল) অনলাইনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে প্রার্থীরা উৎসাহ-উদ্দীপনা নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন সহ মোট ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভীন আক্তার, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, এমদাদুল হক খান, সাবেক পৌর মেয়র কামাল পাশা, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান নীরা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, কুল্লাগড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ নূরুল হুদা, যুবলীগ নেতা ফারুক আহমেদ।
ভাইস চেয়ারম্যান পদে গোলাম ফাহমী ভূঞাঁ, , ছায়েদুর রহমান এবং আব্দুল কাঈয়ুম খান। মহিলা ভাইস চেয়ারম্যান পদেজাকিয়া সুলতানা জবা শারমিন আক্তার, এবং তহুরা বেগম ।
এসব তথ্য নিশ্চিত করে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং অফিসার তপন চন্দ্র শীল বলেন, মনোনয়নপত্র বাছাই হবে ১৭ এপ্রিল। প্রত্যাহারের শেষ দিন ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৩ এপ্রিল। ৮ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে





