রাজনীতি

চিকিৎসা শেষে দেশে ফিরলেন ফখরুল

চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সন্ধ্যা ৬টার দিকে সস্ত্রীক তিনি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।

বিএনপি মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও সংবাদ

স্বাস্থ্য পরীক্ষার জন্য ৪ মার্চ স্ত্রীসহ সিঙ্গাপুরে যান বিএনপি মহাসচিব। ৭৭ বছর বয়সি মির্জা ফখরুল এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসার জন্য গিয়েছিলেন।

শায়রুল কবির খান জানান, সিঙ্গাপুরে যাওয়ার পর সেখানে দুটি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েছেন বিএনপি মহাসচিব। সেখানে তার বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। এসব পরীক্ষায় তার স্বাস্থ্যের প্যারামিটার নিয়ে কোনো উদ্বেগের কারণ নেই বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ