আইন ও আদালত

আদালতে মির্জা ফখরুল

রাজধানীর রমনা ও পল্টন থানায় দায়ের করা পৃথক ৯ মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানির জন্য তাকে কারাগার থেকে আদালতে আনা হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) ঢাকার মুখ্য মহানগর হাকিম রেজাউল করিমের আদালতে এই মূহূর্তে চলছে শুনানী।

এর আগে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় রাজধানীর রমনা ও পল্টন থানায় করা ৯ মামলায় মির্জা ফখরুলের জামিন চেয়ে উচ্চ আদালতের কাছে আবেদন করলে আদালত ১ জানুয়ারি শুনানির দিন ঠিক করেন। পরে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) পৃথক ওই ৯ মামলায় জামিন আবেদন গ্রহণ করে আইনানুযায়ী তা নিষ্পত্তি করতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে (সিএমএম) নির্দেশ দেন হাইকোর্ট।

এই বিভাগের আরও সংবাদ

২৮ ডিসেম্বর রাজধানীর রমনা ও পল্টন থানায় করা মির্জা ফখরুলের বিরুদ্ধে মোট ১০টি মামলা রয়েছে। এসব মামলায় জামিন আবেদন গ্রহণ করে তা নিষ্পত্তির নির্দেশনা চেয়ে ১৪ ডিসেম্বর রিট করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রিটে ১০টির মধ্যে পল্টন থানার ৭টি এবং রমনা থানার ৩টি মামলার কথা উল্লেখ রয়েছে। মামলাগুলো ঢাকার সিএমএম আদালতে বিচারাধীন।

এই বিভাগের আরও সংবাদ