পঞ্চগড়

চতুর্থবারের মতো এমপি নুরুল ইসলাম সুজন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-০২ আসনে নৌকা প্রতীকে জয় পেয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। পাঁচ বার নির্বাচনে অংশগ্রহণ করে টানা চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন তিনি।

রোববার (৭ জানুয়ারি) ভোট গণনা শেষে স্থানীয় সূত্র মতে, নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ৭২৫ পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী লুৎফর রহমান রিপন পেয়েছেন ৭ হাজার ৬২৭ ভোট।

এই বিভাগের আরও সংবাদ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ পুরুষ, আর ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ নারী। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। রোববারের ভোটে সারা দেশের ২৯৯ আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ১ হাজার ৯৭০ প্রার্থী। এর মধ্যে ১ হাজার ৫৩৪ জন ২৮টি রাজনৈতিক দলের প্রার্থী।

বাকি ৪৩৬ জন স্বতন্ত্র প্রার্থী। নওগাঁ-২ আসনে এক স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে ভোট হচ্ছে ২৯৯ আসনে। ওই আসনটিতে পরে ভোটগ্রহণ হবে। সব আসনেই ব্যালট পেপার ব্যবহার করে ভোটগ্রহণ হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ