ভোলা

ভোলার লালমোহনে সহকারী প্রিজাইডিং এর মৃত্যু

ইয়ামিন হোসেন,ভোলা: ভোলা ০৩ আসনের লালমোহনে সহকারী প্রিজাইডিং অফিসারের এর মৃত্যু হয়েছে।
তিনি লালমোহন উপজেলায় ধলী গৌরনগর ইউনিয়নের ০৩ নং কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন।

নিহত সহকারী প্রিজাইডিং অফিসার মোস্তাফিজুর রহমান শারিরীক অসুস্থ অনুভব করলে তাকে লালমোহন থানা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্ত্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

এই বিভাগের আরও সংবাদ

লালমোহন থানার অফিসার ইনচার্জ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মোঃতৌহিদুল ইসলাম বলেন রাত ১১:৪০ মিনিটে সে মৃত্যুবরণ করেন। সেই কেন্দ্রে পরে সহকারী প্রিজাইডিং অফিসার দেয়া হয়েছে। মোস্তাফিজুর রহমান উপজেলার বদরপুর গফুর চেয়ারম্যান বাড়ির বাসিন্দা এবং উপজেলা সংলগ্ম হাসিনা খানম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা গোলেনুর বেগমের স্বামী ছিলেন।

তিনি লালমোহনের ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চরভুতা বাউরিয়া ভোট কেন্দ্রের সহকারী প্রিজাইটিং অফিসারের দ্বায়িত্বে ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ