ভোলা

নৌকা প্রতিকের ভোট চেয়ে ভোলার ইলিশায় গণসংযোগ

ইয়ামিন হোসেন: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোলা সদর আসনের প্রার্থী। বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা আলহাজ্ব তোফায়েল আহমেদ এর পক্ষে নৌকায় ভোট চেয়ে ২নং ইলিশায় গণসংযোগ করেছে আওয়ামীলীগ। শনিবার সকালে ভোলা সদর উপজেলার ২নং ইলিশার ৩নং ওয়ার্ডে গণসংযোগ করা হয়।

গণসংযোগে আওয়ামীলীগ সরকারের উন্নয়নমূলক কাজ ও জননেতা তোফায়েল আহমেদ এর দৃশ্যমান উন্নয়ন তুলে ধরে ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নের লক্ষ্য আগামী ৭ই জানুয়ারী নৌকায় ভোট দেওয়ার আহ্বান করেন।

এই বিভাগের আরও সংবাদ

গণসংযোগ করেন সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান হাছনাইন আহমেদ হাছান মিয়া, ২নং ইলিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমির হোসেন বাবুল, ইউপি সদস্য ফারুক বেপারী, ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক কবির হোসেন মালপ্রমুখ।

এই বিভাগের আরও সংবাদ