অর্থনীতি

আশরাফ আহমেদ ২০২৪ সালের জন্য ঢাকা চেম্বারের সভাপতি নির্বাচিত

আশরাফ আহমেদ, ২০২৪ সালের জন্য ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমানে দেশের খ্যাতনামা ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) রিভারস্টোন ক্যাপিটাল লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োজিত রয়েছেন। একই সঙ্গে মালিক তালহা ইসমাইল বারী ঊর্ধ্বতন সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এবং মোঃ জুনায়েদ ইবনে আলী সহ-সভাপতি হিসেবে পুণঃনির্বাচিত হয়েছেন। অদ্য ১৯ ডিসেম্বর, ২০২৩ তারিখে ডিসিসিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত ঢাকা চেম্বারের ৬২তম বার্ষিক সাধারণ সভায় আশরাফ আহমেদ কে আনুষ্ঠানিকভাবে সভাপতি হিসেবে দায়িত্বভার প্রদান করা হয়।

ডিসিসিআইর নবনির্বাচিত অন্যান্য পরিচালকবৃন্দ হলেনঃ মোঃ সালিম সোলায়মান, মোঃ সিয়াম আল-দ্বীন মালিক, মোহাম্মদ সাইফুর রহমান সাইফ, নাইমুর রহমান এবং সাইফ উদ্দৌলাহ্।

এই বিভাগের আরও সংবাদ

ঢাকা চেম্বারের নবনির্বাচিত সভাপতি আশরাফ আহমেদ ঢাকা বিশ^বিদ্যালয়ের ইন্সটিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) হতে ¯œাতক ডিগ্রী লাভ করেন। দেশের আর্থিক সেবা খাতে তাঁর সুদীর্ঘ ও বহুমাত্রিক কর্মঅভিজ্ঞতা রয়েছে। বর্তমানে তিনি আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত মার্চেন্ট ব্যাংক ‘রিভারস্টোন ক্যাপিটাল লিমিটেড-এর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষাজীবন শেষে একজন প্রশিক্ষিত ব্যাংকার হিসেবে কর্মজীবন শুরুর পর তিনি বাংলাদেশে পরিচালিত বেশ কয়েকটি বহুজাতিক ব্যাংক যেমন: এএনজেড গ্রিন্ডলেজ, স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক এবং এইচএসবিসি-এর গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন এবং পরবর্তীতে এখাতের ব্যবসায় নিয়োজিত হন। বৃহৎ প্রকল্প অর্থায়ন, পুঁজিবাজার, মার্জার এবং এ্যাকুইজিশনসহ এই খাতের বিভিন্ন শাখায় রয়েছে তাঁর অগাধ পারদর্শিতা। ব্যবসা-বাণিজ্য, ব্যাংকিং, অর্থায়ন এবং অর্থনীতির নানাবিধ খাতে তিন দশকের অভিজ্ঞতার আলোকে তিনি নিরন্তর কাজ করে যাচ্ছেন। উল্লেখ্য, ডিসিসিআইর নবনির্বাচিত সভাপতি আশরাফ আহমেদ, এফবিসিসিআই, ঢাকা চেম্বার এবং ঢাকা ক্লাবের প্রাক্তন সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মরহুম নূরউদ্দিন আহমেদ-এর কনিষ্ঠ পুত্র।

ডিসিসিআইর নবনির্বাচিত ঊর্ধ্বতন সহ-সভাপতি মালিক তালহা ইসমাইল বারী, ইউনিমার্ট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক। এছাড়াও তিনি ইউনাইটেড এন্টারপ্রাইজেস অ্যান্ড কোম্পানী লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড, ইউনাইটেড আনোয়ারা পাওয়ার লিমিটেড, আইপিসিও ডেভেলপমেন্টস লিমিটেড, ইউনাইটেড প্রপার্টি সলিউশন লিমিটেড এবং ইউনাইটেড হাসপাতাল লিমিটেড-এর পরিচালক হিসেবে নিয়োজিত রয়েছেন। ঢাকা চেম্বারের নবনির্বাচিত ঊর্ধ্বতন সহ-সভাপতি মালিক তালহা ইসমাইল বারী যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডন হতে ব্যবসায় ব্যবস্থাপনায় ¯œাতক এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস হতে ¯œাতকোত্তর ডিগ্রী লাভ করেন। এছাড়াও তিনি ইউনাইটেড গ্রæপ এর সিএসআরভুক্ত প্রতিষ্ঠান ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড এর একজন সক্রিয় সদস্য।

ঢাকা চেম্বারের পুণঃনির্বাচিত সহ-সভাপতি মোঃ জুনায়েদ ইবনে আলী হাইটেক স্টিল অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ (প্রাইভেট) লিমিটেড ও জাবের স্টিল-এর চেয়ারম্যান এবং জে এন কর্পোরেশন ও ট্রেড ল্যান্ড ইন্টারন্যাশনাল-এর সত্ত¡াধিকারী। এছাড়াও তিনি বিভিন্ন দেশের সাথে পণ্য আমাদানি-রপ্তানি ব্যবসায় সম্পৃক্ত রয়েছেন। তাঁর প্রতিষ্ঠানসমূহ হোম এপ্লাায়েন্স, স্টিল উৎপাদন ও আমদানি, হাইটেক এগ্রো প্রোডাক্টস, হর্টিকালচার, ডেইরি ফুড প্রসেসিং এবং ফিশারীজ প্রভৃতি ব্যবসার সাথে সম্পৃক্ত। জুনায়েদ ইবনে আলী বাংলাদেশ সেকেন্ডারি কোয়ালিটি টিনপ্লেট ইমপোটার্স এসোসিয়েশন-এর সভাপতি, বাংলাদেশ ডেইরি ফার্মারস্ এসোসিয়েশন ও বাংলাদেশ আয়রন অ্যান্ড স্টিল ইমপোরটার্স এসোসিয়েশন-এর ঊর্ধ্বতন সহ-সভাপতি এবং বাংলাদেশ-থাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গুলশান স্যুটিং ক্লাব-এর আজীবন সদস্য। ২০২৩ সালেও তিনি ঢাকা চেম্বারের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এই বিভাগের আরও সংবাদ