পছন্দের প্রার্থী মনোনয়ন পাওয়ায় ফ্রিতে চুল কেটে দিবে মা মণি সেলুন!


বিশেষ প্রতিবেদন: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পছন্দের প্রার্থীকে ঘিরে কর্মী ও সাধারণ মানুষের ভিন্ন ধর্মী কাজের শেষ নেই। প্রতি বছরই এইসব ভিন্নধর্মী আয়োজন নির্বাচনে একধরনের নতুন মাত্রা যোগ করে।
জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামীলীগ কর্তৃক নূর-মোহাম্মদকে মনোনয়ন দেওয়ায় তাঁর ভক্ত ও অনুসারীদের ভিন্নধর্মী আয়োজন চোখে পড়েছে। বকশিগঞ্জ বাজারের ‘মা-মণি হেয়ার কাটিং সেলুন’ এর স্বত্বাধিকারী আনার সওদাগর নামে এক ব্যবসায়ী নূর মোহাম্মদের মনোনয়ন প্রাপ্তি উপলক্ষ্যে দিনব্যাপী বিনামূল্যে চুল কেটে দিবে বলে জানিয়েছেন তিনি।
পছন্দের নেতার এ অর্জনকে উদযাপন করতে আগামী ১৩ ডিসেম্বর (মঙ্গলবার) ফ্রী তে চুল কাটার অফার দিয়েছে বকশিগঞ্জের, কলেজগেইট সংলগ্ন একতা মার্কেটের মা-মণি সেলুনটি। তবে উল্লেখ যে অফার টির জন্য সময় সূচী বেধে দেয়া হয়েছে সকাল ৭ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
এবিষয়ে আনার সওদাগর বলেন, অনেকদিন পর পছন্দের প্রার্থী নূর মোহাম্মদ ভাই নৌকা পাওয়ায় আনন্দে আত্মহারা হয়ে এ ঘোষণা দিয়েছি।
উল্লেখ্য, এ আসনের বর্তমান এমপি সাবেক তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ। তিনি টানা তিন বার আওয়ামী লীগের এমপি ছিলেন। কিন্তু এবার আওয়ামী লীগ তাকে মনোনয়ন দেন নি। তার স্থলে জামালপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বকশিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নূর মোহাম্মদকে মনোনয়ন দেওয়া হয়েছে।





