রাজনীতি

রাজধানীতে অবরোধের সমর্থনে জামায়াতের বিক্ষোভ

আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ নেতৃবৃন্দের মুক্তি, অবৈধ সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে ৯ম ধাপের অবরোধের সমর্থনে বিক্ষোভ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার সকালে রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা।

এই বিভাগের আরও সংবাদ

ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য মু. শাহজাহান খানের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন মাওলানা আমিরুল ইসলাম, আবু তাহসিন, রবিউল ইসলাম, শ্রমিক নেতা জুবায়ের মাহমুদ, ছাত্রনেতা দেলোয়ার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও সংবাদ