রাজনীতি

সুখবর পেলেন রাঙ্গা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন স্থগিতের কয়েক ঘণ্টা পর রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান রাঙ্গার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (২ ডিসেম্বর) বিকেলে রাঙ্গার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এদিন সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় দুদকের মামলার নিষ্পত্তির কপি জমা না দেয়ায় তার মনোনয়নপত্র স্থগিত করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাহিদ তামান্না। তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনের একটি মামলার কাগজপত্র না দেয়ায় প্রাথমিকভাবে তার মনোনয়ন স্থগিত করা হয়েছিল। পরে কাগজ জমা দিয়েছেন মশিউর রহমান রাঙ্গা। এ কারণে তার মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, জাতীয় পার্টি থেকে এবারের সংসদ নির্বাচনে দলটির সাবেক মহাসচিব রাঙ্গাকে মনোনয়ন না দেয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।

এই বিভাগের আরও সংবাদ