রাজনীতি

বিএনপির আরও দুই নেতাকে বহিষ্কার

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরের পর শেরপুর জেলা বিএনপির দুই নেতাকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

তারা হলেন— জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক মো. জায়েদুর রশীদ শ্যামল এবং নির্বাহী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ। বৃহস্পতিবার কেন্দ্রীয় বিএনপির প্যাডে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত নোটিশে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়।

এই বিভাগের আরও সংবাদ

শেরপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসন থেকে মোহাম্মদ আব্দুল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এবং শেরপুর-২ আসন থেকে মো. জায়েদুর রশীদ শ্যামল তৃণমূল বিএনপির প্রার্থী হওয়ায় তাদের বহিষ্কার করা হয়।

এই বিভাগের আরও সংবাদ