রাজনীতি

রিজভীর নেতৃত্বে গুলশান ও উত্তরায় মিছিল

বিএনপি ঘোষিত ৮ম দফা কর্মসূচির দ্বিতীয় দিনে হরতালের সমর্থনে মিছিল করেছে বিএনপি। সরকারের পদত্যাগের এক দফায় আন্দোলন করছে দলটি।

বৃহস্পতিবার সকালে গুলশান-১ ও উত্তরায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল হয়। সময় সড়ক অবরোধ ও পিকেটিং করে নেতাকর্মীরা।

এই বিভাগের আরও সংবাদ

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ড. খোন্দকার আকবর হোসেন (বাবলু), প্রখ্যাত চিকিৎসক ডা. শরিফুল ইসলাম, সাবেক কাউন্সিলর ও রামপুরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নীলুফার ইয়াসমীন নিলু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি তারেকুজ্জামান তারেক, সহ সভাপতি রাফিজুল হাই রাফিজ, মাহবুব মিয়া, ইব্রাহীম খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আউয়াল প্রমুখ।

এই বিভাগের আরও সংবাদ