জামালপুর

নৌকার মাঝি প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালকে সরিষাবাড়ীবাসীর ফুলেল শুভেচ্ছা

তৌকির আহাম্মেদ হাসু : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪১-জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন প্রয়াত সাবেক দুই বারের এমপি আব্দুল মালেক এর পুত্র বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মৎস্য ও প্রানী বিষয়ক সম্পাদক উপজেলা আওয়ামী লীগের সদস্য প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল।

আজ বুধবার সকালে সরিষাবাড়ী আগমন উপলক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা করে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামীলীগের নেতা কর্মীরা ও সরিষাবাড়ীবাসী।

আজ বুধবার সকালে পিংনা ইউনিয়নের নরপাড়া, তারাকান্দি হয়ে সরিষাবাড়ী শিমলা বাজার পর্যন্ত প্রায় দুই হাজার মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন তার সমর্থকরা।এ সময় সড়কের বিভিন্ন মোড়ে মোড়ে ফুল দিয়ে নৌকা প্রার্থীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান নেতাকর্মীরা।

এই বিভাগের আরও সংবাদ