ভোলা

৪ হাজার ৬৬০ পিস ইয়াবাসহ হবিগঞ্জের মাদক কারবারী ভোলায় আটক

ইয়ামিন হোসেন: ভোলার ইলিশা ফাঁড়ি পুলিশের অভিযানে ৪ হাজার ৬৬০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারী কে আটক করা হয়েছে।

২৬শে নভেম্বর দুপুরে ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে ইলিশা ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা, এস আই রবিন্দনাথ সিংহ, কনস্টেবল আবু সাইদ ও শরীফ অভিযান করে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজোলার নতুন বাজার এলাকার জোনাব আলীর পুত্র রুহুল আমিনকে ৪ হাজার ৬৬০ পিস ইয়াবাসহ আটক করেন।

এই বিভাগের আরও সংবাদ

আটকৃত আসামীর বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই বিভাগের আরও সংবাদ