আগামী জাতীয় নির্বাচন যথাসময়ে সুষ্ঠু নিরপেক্ষ হবে: কুষ্টিয়ায় হানিফ


কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের (ভার্চুয়ালি) শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১১টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে মেডিকেল কলেজের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।
পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশ গ্রহনের পূর্বে বেলা সাড়ে ১২টার দিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, নির্বাচন কোন একটা রাজনৈতিক দলের জন্য থেমে থাকবে না। যে সমস্ত দলের নির্বাচন করার সক্ষমতা আছে তারা নির্বাচন করবে। যদি কোনো দল নির্বাচনে না আসে সেটা তাদের গণতান্ত্রিক অধিকার, তবে নির্বাচন যথাসময়েই হবে। এই নির্বাচন বানচাল ও বাধাগ্রস্ত করার জন্য বিএনপি ও তার পক্ষে কিছু দল তৎপরতা চালাচ্ছে। এতে কোন লাভ হবে না। কারণ নাশকতা মূলক কর্মকাণ্ড করে নির্বাচন বাধাগ্রস্ত বা বানচাল করা যাবে না।
হানিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মাধ্যমে আজ থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে কুষ্টিয়া জেলাসহ আশপাশের কয়েকটি জেলার মানুষ উন্নত চিকিৎসা সেবা নিতে পারবে। এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হলো।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: মাহবুবুর রহমান খান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।
এ সময় বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া-১ আসনের সাংসদ অ্যাড. আঃ কঃ মঃ সরওয়ার জাহান বাদশা, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া-৪ আসনের সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া জেলা প্রশাসক মো: এহেতেশাম রেজা, কুষ্টিয়া পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, বিপিএএ, বিপিএম, পিপিএম(বার) ও অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি প্রাপ্ত। জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ এ এফ এম আমিনুল হক রতন, কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ইফতেখার মাহমুদ ও এস এম মুস্তানজিদ, মেডিকেল কলেজের পরিচালক ডা. মারুফ হাসান, কুষ্টিয়া সিভিল সার্জন ডা: এ এইচ এম আনোয়ারুল ইসলাম সহ চিকিৎসক-কর্মকর্তা ও জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





