রাজনীতি

গণঅধিকার পরিষদের নিবন্ধন পেতে রেজা কিবরিয়ার রিট

রাজনৈতিক দল হিসেবে গণঅধিকার পরিষদকে নিবন্ধন না দেওয়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করেছেন দলের একাংশের সভাপতি ড. রেজা কিবরিয়া। রিটে গণঅধিকার পরিষদকে নিবন্ধন দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করা হয়েছে বলে সোমবার জানিয়েছেন আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া।

এই বিভাগের আরও সংবাদ

গণঅধিকার পরিষদকে নিবন্ধন না দেওয়ার কারণ জানিয়ে গত ২৯ আগস্ট ড. রেজা কিবরিয়াকে ইসির উপসচিব মো. আব্দুল হালিম খান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, মাঠ পর্যায়ের কর্মকর্তা ও উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি কর্তৃক প্রেরিত তদন্ত প্রতিবেদনে দেখা গেছে, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শর্ত প্রতিপালিত হয়েছে।

তবে দলের সরবরাহ করা ১৪১টি উপজেলা-থানা পর্যায়ের তথ্য যাচাই করে মাত্র ৬৩টি জায়গায় দলটির নিবন্ধনের শর্ত প্রতিপালনের তথ্য সঠিক পাওয়া যায়। অবশিষ্ট ৭৮টি উপজেলা-থানা অফিস এবং নির্ধারিত সংখ্যক ভোটার সদস্য থাকার তথ্য অর্থাৎ নিবন্ধনের শর্ত প্রতিপালনের তথ্য সঠিক পাওয়া যায়নি।

দলের করা নিবন্ধনের শর্ত যথাযথভাবে প্রতিপালিত না হওয়ায় নির্বাচন কমিশনের কাছে এ দল নিবন্ধনযোগ্য বিবেচিত হয়নি। এ অবস্থায় রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা, ২০০৮ এর বিধি-৭ এর উপবিধি (৬) অনুযায়ী নির্বাচন কমিশন গণঅধিকার পরিষদ নামীয় দলের আবেদন নামঞ্জুরপূর্বক নিষ্পত্তি করেছেন।

আবেদনে এই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ