কুষ্টিয়ায় সদর উপজেলা যুবলীগের উদ্যোগে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল ১৩টি ইউনিয়নে কেককাটা উৎসব, র্যালি, আলোচনা সভা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ।
শনিবার (১১ নভেম্বর) বিকেলে ৩টার দিকে কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু তৈয়ব বাদশা ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু এর উদ্যোগে উপজেলার সকল ইউনিয়নে এসব কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে স্ব স্ব ইউনিয়নে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকের ঢল নামে।
শুরুতে বটতৈল ইউনিয়ন যুবলীগের সভাপতি আরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক টিপু সুলতানের পরিচালনায় কেক কাটা অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন সদর উপজেলা যুবলীগের সভাপতি আবু তৈয়ব বাদশা ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু।
পর্যায়ক্রমে সকল ইউনিয়নে কেক কাটা অনুষ্ঠান ও লিফলেট বিতরণে তারা অংশ গ্রহণ করেন। আইলচারা ইউনিয়নে যুবলীগের সভাপতি ধব্বনী, সাধারণ সম্পাদক ইমরান খান লিঠু, পাটিকাবাড়ি ইউনিয়নে যুবলীগের সভাপতি নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, গোস্বামী দুর্গাপুর ইউনিয়নে সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান লাল্টু রহমান ইউনিয়ন পরিষদে আয়োজন করেন।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম। গোস্বামী দুর্গাপুরের শংকরদিয়া বাজারে ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ছোট লাল্টু রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান দবির উদ্দিন বিশ্বাস উপস্থিত ছিলেন।
মনোহরদিয়া ইউনিয়নে যুবলীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, ঝাউদিয়া ইউনিয়নে যুবলীগের সাধারণ সম্পাদক সবুজ, সদর উপজেলা ছাত্র লীগের সাবেক যুগ্ম আহবায়ক আমান, আব্দালপুর ইউনিয়নে যুবলীগের আহবায়ক সাইফুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, আব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ইউনিয়ন পরিষদের মেম্বর মিজানুর রহমান খাজা, যুবলীগ নেতা সাদ্দাম, ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, হরিনারায়ণপুর ইউনিয়নে যুবলীগের আহবায়ক ওহিদুজ্জামান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মহি উদ্দিন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, যুবলীগ নেতা বাশি, জিয়ারখী ইউনিয়নে যুবলীগের আহবায়ক আব্দুল আলীম, যুগ্ম আহবায়ক আব্দুল হাকিব, ইমরান শেখ, টুটুল আহমেদ, জীবন আহমেদ, কাঞ্চনপুর ইউনিয়নে যুবলীগের সভাপতি রাশিদুল ইসলাম, ইউপি মেম্বর জিয়ারুল, আলামপুর ইউনিয়নে সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সদর উপজেলা যুবলীগের সাবেক নেতা আব্দুল আলিম আয়োজনে কেক কাটা অনুষ্ঠিত হয়।
এছাড়াও আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি কুষ্টিয়ায় যে সকল উন্নয়ন করেছেন সে বিষয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।
এসময় সদর উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বিভিন্ন স্থানে আলোচনা সভায় বলেন, মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে দেশের যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে যুবলীগ প্রতিষ্ঠা করা হয়। যুবলীগ সব সময় স্বাধীনতার পক্ষের দল বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী শক্তি হিসেবে কাজ করেছে।
আগামী দিনেও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সারাদেশের ন্যায় কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগ বিএনপি-জামায়াত জোটের নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে থাকবে। আগামী নির্বাচনকে সামনে রেখে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কুষ্টিয়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপির বিকল্প নেই। যারা উন্নয়নে বাধা দিতে আসবে তাদের রাজপথে জবাব দিতে সদর উপজেলা যুবলীগ প্রস্তুত রয়েছে।





