রাজনীতিশীর্ষ নিউজ

সিলেট থেকে শুরু হবে শেখ হাসিনার নির্বাচনী জনসভা: ওবায়দুল কাদের

শিগগিরই নির্বাচনী জনসভা শুরু করতে যাচ্ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সিলেট থেকে তার এই যাত্রা শুরু হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে একটি অনুষ্ঠানে এ কথা জানান ‍ তিনি।

তিনি বলেন, ”আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সিলেট থেকে তার প্রথম নির্বাচনী জনসভা শুরু করবেন। নির্বাচনের মাঠে যারা থাকবে তাদের সঙ্গেই ফাইনাল খেলা হবে “

এই বিভাগের আরও সংবাদ

উল্লেখ্য, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ২০০৮ সালের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ। এরপর ২০১৮ সালের নির্বাচনে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসে আওয়ামী লীগ। টানা গত ১৫ বছর ধরে সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন দলটির সভাপতি শেখ হাসিনা।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, চলতি নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আর ভোট হবে জানুয়ারির প্রথম সপ্তাহে।

এই বিভাগের আরও সংবাদ