রাঙ্গাবালীতে হেফজ সম্পন্ন ৬ ছাত্রকে পাগড়ী প্রদান


এম এ ইউসুফ আলী,রাঙ্গাবালী(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আবুল হোসেন কারিমিয়া কেরাতুল কুরআন কিওমিয়া হাফিজি মাদ্রাসায় ৬ জন কোরআনের হাফেজকে পাগড়ী প্রদান উপলক্ষ্যে দরস্তরবন্দি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে অত্র মাদ্রাসার মুহতামিম মুফতি মাহবুবুর রহমানের সঞ্চালনায় পবিত্র কুরআন তিলাওয়াত করেন,হাফেজ মোঃ মাহমুদুল হাসান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আলহাজ্ব হযরত মাওলানা মুফতি আব্দুল মান্নান আজিজী, প্রধান মুফতি ও শায়খে বুখারী জামিয়া রশিদিয়া আহসানাবাদ চরমোনাই কওমিয়া মাদ্রাসা।
বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন,অত্র মাদ্রাসার উপদেষ্টা আলহাজ্ব মহিউদ্দিন হাওলাদার ও পরিচালক জনাব হারুন অর রশিদ নান্নু হাওলাদার।
আলোচনা শেষে,হাফেজ মোঃ সাইদুল ইসলাম,হাফেজ মোঃ রাসেল আহমদ, হাফেজ মোঃ জিহাদুল ইসলাম,হাফেজ মোঃ রাফি ইসলাম,হাফেজ মোঃ রাকিবুল ইসলাম ,হাফেজ মোহাম্মদ জুনায়েদ আহমেদকে প্রধান অতিথিরা তাদের পাগড়ী প্রদান করেন।





