কুষ্টিয়া

হানিফ এমপির কুষ্টিয়ায় বিএনপির ঠাই নাই: প্রকৌশলী ফারুকউজ্জামান

কুষ্টিয়া প্রতিনিধিঃ বিএনপি-জামায়াত সহ তাদের অন্য সহযোগী দলগুলোর ডাকা অবরোধের ২য় দিনে কুষ্টিয়ায় দিনভর শক্ত অবস্থানে ছিল কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলো।

বুধবার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের অবস্থান কর্মসূচিতে অংশ গ্রহণের আগে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুকউজ্জামান এর নেতৃত্বে শহরে ঝটিকা মিছিল করে নেতৃবৃন্দ।

এদিকে সদর উপজেলা যুবলীগের সভাপতি আবু তৈয়ব বাদশা ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজুকেও শহরের বিভিন্ন সড়কে শান্তিপূর্ন মিছিল করতে দেখা যায়।

এসময় প্রকৌশলী ফারুকউজ্জামান বলেন, বিএনপি-জামাত-শিবির পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। তাদের স্বপ্ন কোনদিনই সফল হতে দেবে না জনগন। ইতিপূর্বে বিএনপি ক্ষমতায় থেকে দেশের কোন উন্নয়ন করতে পারে নি। বিএনপির কাজই দেশের মানুষকে জিম্মি করা। সন্ত্রাসী কর্মকান্ড করে ক্ষমতা দখল করা যাবে না। জনগণ বুঝতে শিখেছে, সে লক্ষ্যে জনগনের ভোটে আওয়ামী লীগ সরকার বার বার গঠিত হয়েছে। আওয়ামী লীগ শান্তি ও উন্নয়নের রাজনীতি করে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নত অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ বছরে আওয়ামী লীগ যে উন্নয়ন করেছে তা দৃশ্যমান। দেশের উন্নয়নের পাশাপাশি কুষ্টিয়ায় ব্যাপক উন্নয়ন করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি। এই কুষ্টিয়ায় উন্নয়নে যে বাধা সৃষ্টি করতে আসবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হানিফ এমপির কুষ্টিয়ায় বিএনপি সহ তার সহযোগী সংগঠনের কোন ঠাই হবে না। তিনদিনের এই অবরোধে বিএনপি যাতে কুষ্টিয়ায় বিশৃঙ্খলা তৈরী করতে না পারে সে লক্ষ্যে তাদের এই ঝটিকা মিছিল কর্মসূচি বলে জানান তিনি।

এই বিভাগের আরও সংবাদ