ভোলা

ভোলার ইলিশায় চালককে হত্যা করে রিক্সা ছিনতাইয়ের ঘটনায় আটক ১

ইয়ামিন হোসেন: যাত্রী সেজে গত ২৯শে অক্টোবর সন্ধ্যায় ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা সোনাডগী গ্রামে সফিকুল ইসলাম নামের এক চালক কে হত্যা করে রিক্সা ছিনতাইয়ের ঘটনায় সাগর (২০) নামের এক যুবক কে আটক করেছে পুলিশ।

আজ (১ই নভেম্বর) ভোররাতে ইলিশা ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা, এস আই রবিন্দ্রনাথ সিংহ, এ এস আই রিপন ও আহসানসহ পুলিশের একটি টিম ভোলা পৌরসভার উকিলপাড়াস্থ সাইফুল জমাদারের ছেলে সাগর কে আটক করেন।

এই বিভাগের আরও সংবাদ

বিষয়টি নিশ্চিত করেছে ইলিশা ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা। এ দিকে চালক সফিকুল হত্যার ঘটনার পর পর জেলা পুলিশ সুপার মাহিদুজ্জামানের নির্দেশে পুলিশের কয়েকটিম এ চাঞ্চল্যকর হত্যার রহস্য উদঘাটনের জন্য কাজ করেছে।

অবশেষে ঘটনার মুলহোতা সাগর কে আটক করায় পুলিশ কে ধন্যবাদ জানিয়েছে নিহতের পরিবার।

উল্লেখ : গত ২৯শে অক্টোবর সন্ধ্যায় যাত্রী সেজে ইলিশা ব্যারিস্টার কাচারীর নির্জন এলাকায় নিয়ে বৃদ্ধা সফিকুল কে হত্যা করে রিক্সা নিয়ে পালিয়ে যায় ছিনতাইরা। এ ঘটনায় নিহতের ভাই জাকির হোসেন বাদী হয়ে ভোলা থানায় একটি মামলা দায়ের করেন।

এই বিভাগের আরও সংবাদ