ভোলা

বিএনপি-জামাতের অবরোধে ভোলায় জনজীবন স্বাভাবিক, কঠোর অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনী

ইয়ামিন হোসেন: বিএনপি-জামাতের ডাকা তিনদিনের অবরোধে স্বাভাবিক রয়েছে ভোলা। অবরোধ সমর্থনে গতকাল সন্ধ্যায় বিএনপির নেতাকর্মীরা শহরে একটি ঝটিকা মিছিল করলেও আজ ভোলার সড়কে কোন প্রভাব পড়েনি। প্রতিদিনের মত স্বাভাবিক ভাবে চলছে সকল কার্যক্রম।

জেলা শহরসহ সব জায়গায় দোকানপাট অফিস আদালত খোলাসহ যান চলাচল স্বাভাবিক রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে র‍্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহলে রয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ

এদিকে, লক্ষ্মীপুর-ভোলা, ঢাকা-ভোলা নৌরুটে সব নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ছাড়া অবরোধ বিরোধী বিক্ষোভ ও গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছে আওয়ামীলীগের নেতাকর্মীরা।

এই বিভাগের আরও সংবাদ