খেলাধুলা

বাংলাদেশকে শুভকামনা জানালো আর্জেন্টিনা

ফুটবলের বিশ্বকাপ মানেই বাংলাদেশে টানটান উত্তেজনা। কেউ ব্রাজিল তো কেউ আর্জেন্টিনা। বাঙ্গালীর আর্জেন্টিনা প্রীতির খবর দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে যায় আলবিসেলিস্তেদের দেশে। গত ফুটবল বিশ্বকাপ থেকেই বাংলাদেশের প্রতি আলাদা রকমের কৃতজ্ঞতা প্রকাশ করে আসছে বিশ্বকাপজয়ীরা।

এবার ওয়ানডে বিশ্বকাপকে উপলক্ষ করে বাংলাদেশ ক্রিকেট টিমের প্রতি শুভ কামনা জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

এই বিভাগের আরও সংবাদ

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেইজে এমন একটি পোস্ট দিয়েছে এএফএ। তাসকিনের ছবি সম্বলিত ওই পোস্টে লেখা হয়েছে,

‘আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০২৩ এ যাত্রা শুরু করায় বাংলাদেশে ক্রিকেট দলের প্রতি শুভকামনা। চ্যাম্পিয়নদের উদ্দীপনা আপনাকে বিজয়ের দিকে পরিচালিত করতে দিন।’

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানিয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। নিজের ফেসবুক পেইজে তাদের ওই পোস্টটি শেয়ার করে দেশ ও অগণিত সমর্থকদের জন্য সাফল্য নিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

এই বিভাগের আরও সংবাদ